রাশিয়া থেকে
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এম ভি. ওসেন মেরি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ২১:৫৯
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এম ভি. ওসেন মেরি
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাশিয়া থেকে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে বারবাডোজ পতাকাবাহী জাহাজ এমভি. ওসেন মেরি মোংলা বন্দরে জেটিতে ভিড়েছে।


বিভিন্ন ধরণের বিদ্যুৎ এর মালামাল নিয়ে আসা এ জাহাজটি বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টায় বন্দরের ৭ নং জেটিতে ভিড়ে।


জাহাজটির শিপিং এজেন্ট ইন্টারপোট শিপিং এর (অপারেশন) ম্যানেজার অসিম কুমার সাহা জানান, রাশিয়ার সেন্ট পিটার্স বার্গ বন্দর থেকে ৫০১ প্যাকেজের ৫ শত ১৩ মেট্টিক টন বিদ্যুৎ এর মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে ৷ বারবাডোজ পতাকা বাহী জাহাজ টি আজ মোংলা বন্দর জেটিতে ভিড়েছে। জাহাজটি থেকে আজ রাত হতে বিদ্যুৎ এর মালামাল খালাস কাজ শুরু করা হবে বলেও জানান শিপিং এজেন্ট।


আমদা্নি করা ওইসব বিদ্যুৎ এর মালামাল বন্দর জেটিতে খালাস করা হবে। এর পর বন্দর জেটি থেকে সড়ক পথে নেওয়া শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।


বিবার্তা/জাহিদ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com