কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় শিক্ষার্থী নিহত
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১৫:১৩
কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় শিক্ষার্থী নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার মিরপুরে গরু বোঝাই স্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিং ট্রলির ধাক্কায় আদিলুর রহমান আদিল (১০) নামে এক শিশু নিহত হয়েছে।


নিহত শিশু উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের আশরাফুল ইসলাম বিশ্বাসের ছেলে এবং নওদাবহলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।


শনিবার (১ মার্চ) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয়রা জানায়, শিক্ষার্থী আদিল বাইসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিল। এসময় রাস্তা পার হতে গেলে গরু বোঝাই দ্রুতগামী একটি স্টিয়ারিং ট্রলি তাকে চাপা দেয়। আশংকাজনক অবস্থায় শিশু আদিলকে স্থানীয়রা উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


দুর্ঘটনার বিষয়ে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, ট্রলির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com