মোংলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আটক ২
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৮
মোংলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আটক ২
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোংলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে ২ জনকে আটক করেছে কোস্ট গার্ডে।


মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এ তথ্য জানান।


কোস্ট গার্ড জানায়, সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ১টায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলা, নৌবাহিনী ও পুলিশ এর সমন্বয়ে জয়মনিরগোলা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঐ এলাকা থেকে আ. খালেক (৫৪), নুর আলী শেখকে (৬৪) আটক করা হয়।


আটককৃত সকলেই আওয়ামী লীগের নেতাকর্মী । তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com