রাজশাহীতে আ.লীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৪
রাজশাহীতে আ.লীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস সামাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।


৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পুঠিয়া উপজেলার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ির ছাগলের ঘর থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।


পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, পুলিশ বাড়ি ঘিরে ফেললে আব্দুস সামাদ তার ছাগলের ঘরে লুকিয়ে পড়েন। সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।


তিনি বলেন, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার দায়িত্ব পালন করছিল। যাতে সবাই নাশকতার কাজ নির্দেশ মত পালন করতে পারে। ফলে রাষ্ট্র বিরোধী কার্যকলাপ পরিচালনার জন্য এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করেছিল বেশ কিছুদিন থেকে। এ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।


আব্দুস সামাদ গত বছরের ৩ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার হয়েছিলেন। ডিসেম্বরে তিনি জামিনে মুক্তিপান। এর পর থেকে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন।


অপরদিকে, পুঠিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন, পুঠিয়া পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইবনে শায়েক রহমান ও সহ-সম্পাদক সিহাব ইবনে সেলিম স্মরণ। তারা দুইজন সহোদর। তারা পুঠিয়ার স্টেডিয়াম পাড়ার সেলিম ইবনে টিপু হকের ছেলে।


ওসি কবির হোসেন বলেন, দুই ভাই নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও এরা রাজনীতির নামে দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসার সাথে জড়িত।


বিবার্তা/মোস্তাফিজুর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com