রাণীনগরে
সাজাপ্রাপ্ত ও চাঁদাবাজি মামলার আসামিসহ ৬ জন গ্রেফতার
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১৫:৫৮
সাজাপ্রাপ্ত ও চাঁদাবাজি মামলার আসামিসহ ৬ জন গ্রেফতার
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর রাণীনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এবং চাঁদাবাজি মামলার আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে।


মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার (২২ জানুয়ারি) আদালতে প্রেরণ করা হয়েছে।


গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কালীগ্রাম মাঝিপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল মালেক ওরফে ডলার (৩৮), গিরিগ্রামের আহম্মেদ আলীর ছেলে জাকির হোসেন (৪৫), ঘোষগ্রামের রকিম উদ্দীনের ছেলে সিরাজ উদ্দীন (৩৫), গিরিগ্রামের অবির আলীর ছেলে শুকুর উদ্দীন (৪০),সিলমাদার গ্রামের ছোবহান আলীর ছেলে জার্মান আলী (৪০) ও মধ্যরাজাপুর গ্রামের আক্কাস আলীর ছেলে আসলাম আলী (৩৫)।


রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে সম্প্রতি দায়েরকৃত চাঁদাবাজি মামলার আসামি এবং অন্য আরো একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মালেক ওরফে ডলারকে গ্রেফতার করা হয়েছে।


এছাড়া একই রাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাকির হোসেন ও সিরাজ উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে।


আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত শুকুর উদ্দীন, জার্মান আলী ও আসলাম আলীকে গ্রেফতার করা হয়েছে।


বিবার্তা/সাহাজুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com