
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতেছে বাংলাদেশ। আর টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক। শেষ সময়ে ইনজুরির কারণে দলে নেই কিউই অধিনায়ক টম ল্যাথাম।
নিউজিল্যান্ড দলের অধিনায়ক টম ল্যাথাম ইনজুরিতে পড়ায় কিউইদের দায়িত্ব এখন নিক কেলির কাঁধে। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে মাত্র পাঁচটি টি-টোয়েন্টি খেলেছেন এই ব্যাটার।
এদিকে বাংলাদেশ দলে আছেন দলে আছে নিয়মিত সকলে। বোলিং আক্রমণে তিন পেসারের সঙ্গে রয়েছেন দুই স্পিনার।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও রিপন মণ্ডল।
নিউজিল্যান্ড একাদশ
টিম রবিনসন, কেটিন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটরক্ষক), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথিউ ফিশার ও বেন লিস্টার।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]