
চেন্নাইয়ে ৯৬ বছর বয়সে মারা গেলেন ভারতের প্রথম টেস্ট জয়ী দলের শেষ সদস্য সিডি গোপিনাথ। তিনি ছিলেন ভারতের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার।
তার চেয়ে বেশি বয়সী ক্রিকেটার সারা বিশ্বেই আছেন কেবল একজন, অস্ট্রেলিয়ার নিল হার্ভে।
১৯৩০ সালের ১ মার্চ জন্ম গোপিনাথের। ভারতের হয়ে আটটি টেস্ট খেলেছেন তিনি। ভারত ও সেই সময়ের মাদ্রাজ দলের হয়ে খেলেছেন ৮৩টি প্রথম শ্রেণির ম্যাচ। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ১৯৫১ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। ১৯৬০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইডেন গার্ডেন্সে দেশের হয়ে শেষ ম্যাচ খেলেন তিনি।
টেস্ট অভিষেকে আটে নেমে অপরাজিত ৫০ রান করেন গোপিনাথ, যা এই সংস্করণে তার সর্বোচ্চ। ইংল্যান্ডের বিপক্ষে ড্র হওয়া ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি করেন ৪২ রান।
তার অভিষেক সিরিজের পঞ্চম ম্যাচ ভারতের ইতিহাসে একটা বিশেষ জায়গা নিয়ে আছে। টেস্টে প্রথমবার কোনো ম্যাচে জয় পায় ভারত। নিজের ঘরের মাঠ চেন্নাইয়ে ইনিংস ও আট রানে জয়ের পথে ৩৫ রান করেন গোপিনাথ।
টেস্টে ১২ ইনিংসে ২৪২ রান করেন গোপিনাথ। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২.১৬ গড়ে তিনি করেন চার হাজার ২৫৯ রান। গোপিনাথের মৃত্যুর পর, চান্দ্রাকান্ত পাতানকার (৯৫) এখন ভারতের জীবিত সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]