
সম্প্রতি, গোপালগঞ্জে যৌথ বাহিনী চিরুনি অভিযানের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
তবে অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের কিংবা গোপালগঞ্জের নয়। বরং, ২০২৫ সালে ০১ মার্চ গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িত অর্ধশতাধিক অপরাধীকে আটক করেছিল। সেই অভিযানের ভিডিও এটি।
জানা গেছে, অনুসন্ধানে সংবাদভিত্তিক ফেসবুক পেজ নিউজ নাউ বাংলা গত বছরের ১ মার্চ একটি ভিডিও পোস্ট করেছিল। সেই পোস্টে থাকা ভিডিওর সঙ্গে গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।
নিউজ নাউ বাংলা পোস্টের ক্যাপশন থেকে জানা গেছে, টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে আটক অর্ধশতাধিক ছিনতাইকারী। সেই দৃশ্য এটি।
এই সূত্র ধরে অনুসন্ধানে দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে গত বছরের ২ মার্চ প্রচারিত একটি প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের ১ মার্চ সন্ধ্যার পর থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে সাঁড়াশি অভিযান চালিয়েছিল। সেই অভিযানে প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছিল।
অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের কিংবা গোপালগঞ্জের নয়৷
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]