
বিভিন্ন সময় প্রতারণামূলক বিজ্ঞাপন দমনের ক্ষেত্রে নিজেদের সক্রিয় দাবি করলেও বাস্তবে সেসব বিজ্ঞাপন থেকে মোটা অঙ্কের অর্থ আয় করার অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। গত ২৫ এপ্রিল ম্যাশেবলের একটি প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
গত ২১ এপ্রিল আইনি প্রতিষ্ঠান ‘টাইকো অ্যান্ড জাভারেই এলএলপি’ এবং ‘টেক জাস্টিস ল’ কনজিউমার ফেডারেশন অফ আমেরিকা এবং ওয়াশিংটন ডিসির ফেসবুক ব্যবহারকারীদের পক্ষে ডিসি কনজিউমার প্রোটেকশন প্রসিডিউরস অ্যাক্টের অধীনে মামলা করেছে। অভিযোগে বলা হয়েছে―সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্যবহারকারীদের প্রতারণামূলক বিজ্ঞাপনের ব্যাপারে বিভ্রান্ত করে দীর্ঘদিন ধরে বড় অঙ্কের অর্থ আয় করে আসছে মেটা।
মামলার নথিতে বলা হয়েছে, ২০২৪ সালে মেটার মোট আয়ের প্রায় ১০ শতাংশ (প্রায় ১৬ বিলিয়ন ডলার) প্রতারণামূলক বা নিষিদ্ধ পণ্যের বিজ্ঞাপন প্রচারণা থেকে এসেছে। প্রতিদিন প্রায় ১৫ বিলিয়ন বড় ঝুঁকিপূর্ণ প্রতারণামূলক বিজ্ঞাপনের দ্বারস্থ হচ্ছেন প্ল্যাটফর্মটির ব্যবহারকারীরা। একইসঙ্গে এসব বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে তুলনামূলক বেশি অর্থ নেয়ার পরও ব্যবহারকারীদের তোলা প্রতারণাসংক্রান্ত ৯৬ শতাংশ বৈধ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]