
চলতি বছর পবিত্র হজ পালন শেষে সৌদি থেকে দেশে ফিরেছেন ৪৯ হাজার ৯৮২ হাজি। এর মধ্যে সরকারি মাধ্যমে ফেরা হাজির সংখ্যা ৪ হাজার ২৮৯। বেসরকারি মাধ্যমে ফিরেছেন ৪৫ হাজার ৬৯৩ জন।
বুধবার (১০ জুন) রাত পর্যন্ত তারা দেশে ফেরেন। একই সময়ে সৌদিতে হজে গিয়ে মারা গেছেন ৪৯ জন। হজ বুলেটিনে এ তথ্য জানা গেছে।
দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০ হাজার ৩৫৫ জনকে, সৌদি এয়ারলাইন্স ১৮ হাজার ৪৯৭ জনকে, ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৩৯ জনকে পরিবহন করেছে। অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন ৩ হাজার ৯১ জন।
এখন পর্যন্ত ফিরতি ফ্লাইট সংখ্যা ১১৬টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০টি, সৌদি এয়ারলাইন্স ৪৬টি, ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালা করেছে।
হজের গিয়ে সৌদি আরবের চিকিৎসা নিয়েছেন ৬১ হাজার ৪৭৩ জন। আর এখন পর্যন্ত দেশেটিতে মৃত্যু হয়েছে ৪৯ বাংলাদেশি হাজির।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। অন্যদিকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]