‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১৭:৫৯
‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ডাকসুর ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশংকা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।


মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশংকা প্রকাশ করেন।


নাসির উদ্দীন নাসির বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। কারণ, অতীতে তার সঙ্গে ছাত্রলীগের একটি সম্পর্ক ছিল। ২০১৪-১৫ সালের আন্দোলন-পরবর্তী সময়ে বিএনপি ও ছাত্রদলের আন্দোলন পরাস্ত করতে ছাত্রলীগের মিছিলে তাকে দেখা গেছে। ছাত্রলীগের প্রতি তার পুরাতন প্রেম, সেটি হয়তো ধারণ করা জন্য সে হয়তো এখন ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে নেই।’


তিনি আরও বলেন, সাদিক কায়েমের অতীত কর্মকাণ্ডের কারণে তার বক্তব্য নিয়ে প্রশ্ন রয়েছে। তার বিভ্রান্তিকর বক্তব্যকে পুঁজি করে ছাত্রলীগ ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করছে বলে মনে করেন তিনি।


ছাত্রদলের এই নেতা বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের মানুষ যে রায় দিয়েছে, তার মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। এ সময়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। তবে দেশের মানুষ ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ রয়েছে। শিক্ষার্থীদের পাশে ছাত্রদল রয়েছে।


বিবার্ত/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com