মিয়া গোলাম পরওয়ার
‘অনাকাঙ্ক্ষিত পতন হতে পারে বিএনপির’
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ১৩:২৫
‘অনাকাঙ্ক্ষিত পতন হতে পারে বিএনপির’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

একদলীয় শাসন কায়েমের পথ থেকে বিএনপি সরে না এলে সরকারের অনাকাঙ্ক্ষিত পতন হতে পারে বলে জানিয়েছেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


শুক্রবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


জামায়াত সেক্রেটারি বলেন, ‘একদলীয় শাসন কায়েমের পথ থেকে বিএনপি সরে না এলে সরকারের অনাকাঙ্ক্ষিত পতন হতে পারে। বর্তমান সরকার বাকশালী কায়দায় সংবিধান সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করছে।’


এছাড়া সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যা শুরু করে। কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই বিপ্লব ও সংহতি দিবসের মূল তাৎপর্য।’


গণভোটের রায় মেনে না নিয়ে বিএনপি পুনরায় কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কায়েম করছে বলেও অভিযোগ করেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, ‘বিএনপি সর্বত্র দলীয়করণের মাধ্যমে ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে এনেছে। বর্তমান সংসদকে অকার্যকর করে একদলীয় শাসন কায়েম করছে দলটি।’


তিনি আরও বলেন, ‘জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না বলেই সাত দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মানতে যেমন বিএনপি বাধ্য হয়েছে, তেমনি গণভোটের রায় মানতেও বাধ্য হবে।’


প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানে গিয়ে মাতারবাড়ী নিয়ে কী করেছেন, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানান জামায়াত আমির।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com