
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, যা গতকাল নির্বাচনে আবারও প্রমানিত হয়েছে। বিএনপি যে পথে হাঁটছে, তা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।
শুক্রবার (১০ এপ্রিল) বায়তুল মোকাররমে বাদ জুমা জামায়াতের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনের নির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জাল ভোট, নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা না থাকলেও সব আগের মতোই আছে। হ্যাঁ এর পক্ষে ভোট চাইলেও বিএনপি এর পক্ষে ছিল না। এর মধ্য দিয়ে বিএনপি মুনাফিকের পরিচয় দিয়েছে।
তিনি বলেন, সংসদে জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানার কথা বললেও গণভোট মানেন না তারা। গণভোটে ৫০ এর কাছে ৭০ বিজয়ী হয়েছে। বিএনপি ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে বাতিল করতে চাচ্ছে। হ্যাঁতে ভোট দিয়ে,না বাস্তবায়ন করা মানেই হলো জনগণের সঙ্গে প্রতারণা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]