সিঙ্গাপুরের উদ্দেশে স্ত্রীসহ ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০০:১৮
সিঙ্গাপুরের উদ্দেশে স্ত্রীসহ ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
এর আগে, গত বছরের আগস্ট মাসে চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে চিকিৎসা শেষে ছয় দিন পর দেশে ফেরার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসা শেষে গত বছরের ২০ আগস্ট দুপুরে তিনি হাসপাতাল থেকে তিনি ছাড়পত্র পান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com