রাজনীতি
ঢাকাসহ ৫ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ২২:৩৫
ঢাকাসহ ৫ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের মোট ৫টি সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনের জন্য প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


রবিবার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেয়র পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।


ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে আরিফুল ইসলাম আদীব এনসিপির হয়ে মেয়র পদে লড়বেন।


এ ছাড়া পাশাপাশি কুমিল্লা সিটি করপোরেশনে অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনে অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল এবং রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মো. মোবাশ্বের আলী এনসিপির হয়ে মেয়র পদে লড়বেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com