এভারকেয়ারে মির্জা আব্বাসের অস্ত্রোপচার চলছে
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১৭:৩৫
এভারকেয়ারে মির্জা আব্বাসের অস্ত্রোপচার চলছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অপারেশন শুরু হয়েছে।


তাই এই মুহূর্তে তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় তাকে সিঙ্গাপুর নেওয়ার কথা ছিল।


জানা গেছে, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেল ৩টার পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।


এর আগে, জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে তাকে দেখতে যান। এ সময় মেডিকেল বোর্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করা হয়।


বিএনপির এ নেতার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।



বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com