জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১৫:২৩
জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

‘২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’-এমন বক্তব্যের পর জয়নুল আবদিন ফারুক এমপিকে সতর্ক করেছে বিএনপি। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে সতর্কের বিষয়টি বুধবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তর সূত্রে জানা গেছে।


গত ৯ মার্চ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য মাগফিরাত কামনা এবং আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জয়নুল আবদিন ফারুক। সেখানে এক বক্তব্যে তিনি বলেছিলেন- ‘কে এমপি বা মন্ত্রী হবেন, সেটি বড় কথা নয়। বড় কথা হচ্ছে- আমার নেতা শহীদ জিয়া ও নেত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। শুধু ২০৩১ সাল নয়; ২০৩৭ এবং ২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ।’


তার এ বক্তব্যে বিতর্ক সৃষ্টি হয়। এমন বক্তব্যের পরই জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com