জাতীয় বীর হাসানুল হক ইনুর বিচার বন্ধ ও নিঃশর্ত মুক্তির দাবিতে যুব সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ২০:৩৫
জাতীয় বীর হাসানুল হক ইনুর বিচার বন্ধ ও নিঃশর্ত মুক্তির দাবিতে যুব সমাবেশ অনুষ্ঠিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বেআইনি আদালতে জাসদ সভাপতি জাতীয় বীর হাসানুল হক ইনুর বেআইনি বিচার বন্ধ ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে দলের সহযোগী সংগঠন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটি।


রবিবার (১ মার্চ) বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কর্নেল তাহের মিলনায়তনে সংগঠনটির উদ্যোগে যুব সমাবেশ ও আলোচনা সভায় এ দাবি জানানো হয়।


যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজনের পরিচালনায় অনুষ্ঠিত এ যুব সমাবেশ ও আলোচনা সভায় বক্তব্য দেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মো. আনোয়ারুল হক, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সাবেক ছাত্রনেতা রাজু আহাম্মেদ, যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান, যুব আন্দোলনের সভাপতি মুশাহিদ আহমেদ, যুব ঐক্যের মিনহাজ সেলিম, যুব জোটের কার্যকরী সভাপতি আমিনুল আজিম বনি, সহ—সভাপতি অ্যাডভোকেট মো. আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলায়মান খান, সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল কবির টুটুল, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলাউদ্দিন খোকন প্রমুখ।


আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১ মার্চ থেকে স্বাধীনতার লক্ষ্যে উত্থিত বাঙালি জাতি পাকিস্তানের কফিনে একের পর এক পেরেক মেরে ইতিহাসে অগ্নিঝরা সংগ্রামময় এক ঐতিহাসিক মার্চ নির্মাণ করেছিল। জাতির দুর্ভাগ্য সেই অগ্নিঝরা মার্চের অন্যতম নায়ক ও জাতীয় বীর হাসানুল হক ইনুকে রাজাকার আলবদর নিয়ন্ত্রিত বেআইনি আদালতে বেআইনি বিচারে বিচারিক হত্যার আয়োজন চলছে। বক্তারা বলেন, বিএনপি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাধারণ মানুষের সহানুভূতি পাওয়ার জন্য রাজাকার আলবদর যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা বললেও রাজাকার আলবদর যুদ্ধাপরাধীদের রাজনৈতিক শক্তির মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেয়া এবং মুক্তিযোদ্ধাদের বিচারিক হত্যার প্রতিহিংসা চরিতার্থ করার অপচেষ্টা ষড়যন্ত্র বন্ধ করতে কোনো পদক্ষেপ নেয় নাই। বক্তারা, বেআইনি আদালতে বেআইনি বিচারে হাসানুল হক ইনুকে বিচারিক হত্যার আয়োজন বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com