
রাজধানী ঢাকায় তীব্র গরমের পর ভোরের দিকে হঠাৎ ঝড়ো হাওয়া, ও বজ্রবৃষ্টির পর গুড়ি বৃষ্টিতে নগরীতে ফিরেছে স্বস্তি। ভ্যাপসা গরমের মধ্যে ঝুম বৃষ্টিতে স্বস্তি ফিরলেও দিনের শুরুতেই ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী-অভিভাবকসহ কর্মস্থল ও প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হওয়া মানুষ।
রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি নামে। বৃষ্টি শুরুর পর বাতাসের গতি প্রথমে কমে আবারও বাড়তে থাকে। এছাড়া কিছুক্ষণ পরপর বজ্রপাতের শব্দ শোনা যায়।
এর আগে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছিল, ২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]