মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০০:৩৮
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আজম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।


সোমবার (২০ এপ্রিল) দুপুরে তারা জাদুঘর প্রাঙ্গণে এসে পৌঁছালে জাদুঘরের ট্রাস্টি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।


পরিদর্শনের শুরুতেই মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাদুঘরের প্রবেশমুখে স্থাপিত শিখা অনির্বাণের (অগ্নি ভাস্কর্য) বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।


শ্রদ্ধা নিবেদন শেষে তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। পরিদর্শনের উল্লেখযোগ্য দিকগুলো জাদুঘরে কর্মরত সদস্যরা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে জাদুঘরের দেয়ালে খোদাই করা বিভিন্ন দর্শনীয় ফলক এবং সেগুলোর ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন।


মন্ত্রী ও প্রতিমন্ত্রী অত্যন্ত মনোযোগের সঙ্গে মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র, দলিলপত্র এবং বীর মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন স্মারক পর্যবেক্ষণ করেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com