ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১৪:২৪
ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্র (২০ মার্চ) অথবা শনিবার (২১ মার্চ) দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। এই দুই দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও।
বুধবার (১৮ মার্চ) এক বার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।


আবহাওয়া অফিসের আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ২০ মার্চ রংপুর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


একই সঙ্গে কোথাও কোথাও সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ারও। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এছাড়া আগামী ২১ মার্চ ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে সেদিন কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com