চাঁদাবাজি-দখলদারিত্বে যুক্ত ব্যক্তিদের শাস্তির আওতায় আনা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১৫:৩২
চাঁদাবাজি-দখলদারিত্বে যুক্ত ব্যক্তিদের শাস্তির আওতায় আনা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চাঁদাবাজি, মাদক কারবারি ও দখলদারিত্বে যুক্ত ব্যক্তিদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।


মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর মিরপুরে নিয়মিত নামাজ আদায় করা কিশোরদের মাঝে সাইকেল বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
আমিনুল হক বলেন, ‘চাঁদাবাজ, মাদক ও দখলদারমুক্ত সমাজ গড়তে প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, তা বাস্তবায়ন করতে এসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্তদের শাস্তির আওতায় আনা হবে।’
আগামীর বাংলাদেশ রাজনৈতিক প্রতিহিংসার নয়, মানবিক বাংলাদেশ হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষ নির্বিঘ্নে ঈদ করতে পারেনি অভিযোগ করে তিনি ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করার আহ্বান জানান।
পাশাপাশি বিএনপি সরকারের গঠনের পর ফ্যামিলি কার্ড নিয়ে সরকারের দৃশ্যমান সফলতার কথা তুলে ধরে আমিনুল হক বলেন, ‘পর্যায়ক্রমে সবগুলো নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি সরকার।’


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com