সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১২:১৬
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছে।


রবিবার (২৭ এপ্রিল) ভোরে মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামের ওপারে ভারতের অংশে এ ঘটনা ঘটে।


মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা এ তথ্য নিশ্চিত করেছেন।


নিহতের নাম মো. ওবায়দুল (২৩) বলে জানা গেছে। উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা তিনি।


স্থানীয়রা জানান, রবিবার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ আসে। পরে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com