রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১০:৩৮
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইতালির রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


শুক্রবার (২৫ এপ্রিল) পরিদর্শন শেষে সেখানকার দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন।


প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শনিবার (২৬ এপ্রিল) এ তথ্য জানান।


প্রধান উপদেষ্টা ২১ এপ্রিল আর্থনা সম্মেলন-২০২৫ এ যোগ দিতে কাতারের দোহায় যান। চারদিনের সফর শেষ করে পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার ইতালির রোমে যান তিনি।


সেখান থেকে ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করেন, যেখানে পোপ ফ্রান্সিসের মরদেহ শনিবারের শেষকৃত্যের আগে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়েছে।


রবিবার (২৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com