জাতীয়
ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নিয়েছেন জুলাইয়ের আহতরা
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৩০
ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নিয়েছেন জুলাইয়ের আহতরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা।


রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন তারা।


এর কয়েক মিনিট পরই তাদের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।


যমুনার সামনে দেখা যায়, আহতরা সেখানে অবস্থান নিয়ে সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।


এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা।


এসময় তারা চিকিৎসা ও ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্য করার অভিযোগ তোলেন।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com