শিরোনাম
শুধুই আমি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৯:১৭
শুধুই আমি
সাজেদা হক
প্রিন্ট অ-অ+

আমার কাছে প্রেম মানে অভ্যস্ততা
অভ্যস্ততা তোমার যত্নের
তোমার মোহের, মায়ার।


আমার কাছে প্রেম মানে বিশ্বস্ততা
বিশ্বস্ততা সম্পর্কের
স্পর্শের, সততার, শঠতার।


আমার কাছে প্রেম মানে প্রতিশ্রুতিতা
প্রতিশ্রুতি, পাশে থাকার
আজীবন ভালোবাসায় ভালোথাকার।


আমার কাছে প্রেম মানে বন্ধুত্বতা
বন্ধুত্বতা বিশ্বাস-অবিশ্বাসী
দোলাচলী ভেলায় ভেসে থাকার।


আমার কাছে প্রেম মানে আমাতেতা
তিন স'-এ আটকে থাকা
দ্বিধাভরা, স্বপ্নধরা
আমাতে আকড়ে থাকা তুমিটাকে
ডানা মেলে উড়তে দেয়ার।


বিবার্তা/কাফী


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com