শিরোনাম
আজব স্বাধীনতা
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৫:১৮
আজব স্বাধীনতা
মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার
মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার
প্রিন্ট অ-অ+

আজব স্বাধীনতা
মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার


কথা ছিল করবো মোরা
স্বাধীনতার দম্ভ।
আজ কেন রে মোদের পিঠে
পরাধীনতার লম্ব?


কথা ছিল স্বপ্ন বিহগ
উড়বে নতুন করে।
আজ কেন রে এ দু'চোখে
অশ্রুমালা ঝরে?


কথ ছিল মোরা হবো
সবার চেয়ে সুখী।
কেন রে আজ করে হাহাকার
অনাহারি দুখি?


কথা ছিল বাঁচবো মোরা
উচ্চস্বরে বলে।
আজ কেন রে গলিত লাশ
ডোবা কিংবা জলে?


আশা ছিল এ বুঝি আজ স্বপ্নগুলো
সত্যি কিছু হবে।
কেন রে আজ জীবন মরণ
অন্ধকারে সবে?


কেন রে আজ অভিশপ্ত
মোদের জীবন ভাগ্য।
স্বাধীনতার স্বাদ বুঝিতে
মোরা কি আজ অজ্ঞ?


সারাটি ক্ষণ হৃদয় কম্পন
শুধুই বুঝি বলে।
আতঙ্ক আর সংশয় নিয়ে
মোদের জীবন চলে।


আজ কেন রে মোদের জীবন
চিন্তিত এক পারাবার।
কথা ছিল একি বুঝি
আজব স্বাধীনতার?


বিবার্তা/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com