
দেশের ২২ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। গরমে খাবারের অসস্থি থেকে আপনার খাবারে রুচি ফেরাতে পারে
তিতকুটে স্বাদের পুষ্টিকর করলা ভাজি। যদি মজাদার করলা ভাজি করে পরিবেশন করতে পারেন গরম ভাতের সঙ্গে। যারা করলা খেতে ভালোবাসে না, তারাও খাবে। জেনে নিন রেসিপি।
চুলায় প্যান বসিয়ে দিন। তেল গরম করে ১ কাপ পেঁয়াজ কুচি দিন। এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে। পেঁয়াজ নরম হয়ে আসলে মাঝ থেকে ফেরে নেওয়া কাঁচামরিচ ও পাতলা করে কাটা ২০০ গ্রাম করলা দিন। স্বাদ মতো লবণ দিয়ে নাড়তে থাকুন। আর কোনও মসলা দেওয়ার প্রয়োজন নেই। ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]