
দেখতে দেখতে রমজানের মাঝামাঝি সময় চলে এসেছে। ইফতার মুখরোচক খাবার খেতে চাইলে বানাতে পারেন মজার স্বাদের ভেজিটেবল কাটলেট।
উপকরণ: সিদ্ধ আলু ১/২ কেজি, সিদ্ধ মটরশুঁটি ১ কাপ, গাজর কুঁচি ১/৪ কাপ, কাঁচা মরিচ (কুঁচি করা) ৩-৪টি, লবণ স্বাদ অনুযায়ী, গোল মরিচের গুঁড়া ১ চামচ, শুকনো মরিচের গুঁড়া আধা চা চামচ,ধনিয়র গুঁড়া ১ চা চামচ, গরম মসলার গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়ো ১ চা চামচ, ভাজার জন্য তেল, ব্রেড ক্রম্প ১/২ কাপ
কোটিংয়ের জন্য
ব্রেড ক্রম্প ২ কাপ
ডিম (ফেটানো) ৪ টা
প্রস্তুত প্রণালি: একটি পাত্রে সিদ্ধ আলু চটকিয়ে গাজর, মটরশুঁটির, কাঁচা মরিচের সাথে সব মসলা ভালোভাবে মাখিয়ে নিন। এবার হাত দিয়ে মণ্ডটাকে গোলাকার বা বর্গাকার করুন। পরে ফেটানো ডিমে ভিজিয়ে ব্রেডক্রাম্প মাখিয়ে তেলে দিন। সোনালি বাদামি না হওয়া পর্যন্ত ভাজুন। তৈরি হয়ে গেল সুস্বাদু ভেজিটেবল কাটলেট।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]