ইফতারে পুষ্টি চাহিদা মেটাবে খেজুরের হালুয়া
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১২:০৬
ইফতারে পুষ্টি চাহিদা মেটাবে খেজুরের হালুয়া
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

সারাদিন রোজা রাখার পর শরীরের পুষ্টির চাহিদা মেটানো খাবারের তালিকায় প্রথম সারিতে রয়েছে খেজুর। এটি দেখতে ছোট, কিন্তু পুষ্টিতে ভরপুর একটি ফল। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ডায়েটরি ফাইবার যা দ্রুত শরীরকে শক্তি জোগাতে সাহায্য করে। ইফতারে স্বাদ বাড়াতে খেজুর দিয়ে হালুয়াও বানাতে পারেন।


উপকরণ : খেজুর-১ কাপ, দুধ- ১/২ কাপ ,ঘি- ১/৪ কাপ, ড্রাই ফ্রুটস- ১/৪ কাপ (কুঁচি করে কাটা), এলাচ গুঁড়ো- ১/৪ চা চামচ


প্রস্তুত প্রণালি: প্রথমে একটি প্যানে খেজুর এবং দুধ রেখে মাঝারি আঁচে রান্না করুন। যতক্ষণ না নরম হয়ে যায়, এগুলিকে ফুটতে দিন। এবার খেজুর নরম হয়ে গেলে, ব্লেন্ডারে পিষে নিন। অন্যদিকে একটি প্যানে ঘি গরম করে, পেস্ট করা খেজুর যোগ করে মাঝারি আঁচে ভাজুন। খেজুরের রঙ সোনালী হয়ে গেলে, কাটা ড্রাই ফ্রুটস এবং এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। হালুয়াটি ৫-৭ মিনিট ধরে কম আঁচে রান্না করুন বা ঘন না হওয়া পর্যন্ত রান্না করুন। কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে গরম বা ঠান্ডা পরিবেশন করুন মজার স্বাদের খেজুরের হালুয়া।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com