ইফতারে রাখুন মুখরোচক ডিম চপ
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১২:৩৩
ইফতারে রাখুন মুখরোচক ডিম চপ
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইফতারে স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি অনেকে মুখরোচক খাবার খেতে পছন্দ করেন। স্বাদ বাড়াতে ইফতারে যোগ করতে পারেন ডিমের চপ। ছোট-বড় সবাই এটি পছন্দ করবে।


উপকরণ : ডিম ৪ টি, আলু বড় আকৃতির ৩ টি, আদা বাটা ১ চামচ, রসুন বাটা ২ চা চামচ, পেঁয়াজ বাটা ২ চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া আধা চা চামচ,গরম মসলা গুঁড়া আধা চা চামচ, তেল পরিমাণ মতো, ১০০ গ্রাম বেসন, কর্ন ফ্লাওয়ার ১ চা চামচ।


প্রস্তুত প্রণালি : ডিম এবং আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। প্রতিটি ডিম অর্ধেক করে কেটে নিন। আলু ভালো করে চটকিয়ে মেখে নিন। এবার আরেকটি পাত্রে পানির সাথে বেসন, কর্ন ফ্লাওয়ার এবং লবণ মিশিয়ে মসৃণ ব্যাটার তৈরি করুন।


একটি প্যানে পরিমাণমতো তেল গরম করুন। আদা, রসুন, পেঁয়াজ বাটা দিন।ধনে গুঁড়া,জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মসলা এবং স্বাদমতো লবণ দিন। ৫ থেকে ৬ মিনিট কষিয়ে নিন। তারপর চটকানো আলু যোগ করুন এবং ভালভাবে মেশান। চুলা বন্ধ করে ঠান্ডা হতে দিন। এবার চপের পরিমাণ আলু নিয়ে মাঝখানে ডিমের পুর দিয়ে মুখ বন্ধ করে চপ বানিয়ে নিন। সব বানানো হলে একটা একটা করে চপ ব্যাটারে ডুবিয়ে সোনালি না হওয়া পর্যন্ত ভাজুন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com