ছেলেদের অকালে ত্বকে বয়সের ছাপ পড়ার কারণ
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮
ছেলেদের অকালে ত্বকে বয়সের ছাপ পড়ার কারণ
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

মেয়েরা কীভাবে ত্বকের যত্ন নেয় তা আমরা সবাই যুগ যুগ দেখে আসছি। প্রতিনিয়তই তারা রূপচর্চায় ব্যস্ত থাকেন। ত্বকের যত্নে আপসহীন। কোনো অবহেলা নেই। মেয়েদের এ রূপচর্চা কারও অজানা নয়। কিন্তু ছেলেদের রূপচর্চার কথা উঠলে অনেকেই নাক সিঁটকান। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— রূপচর্চার প্রয়োজন মেয়েদের থেকে ছেলেদেরই অনেক বেশি।


কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, মেয়েরা বাইরে বের হলে বা ধুলাবালির মধ্যে ঘুরে এলেই মুখ ধুয়ে ফেলেন কিংবা কোনোভাবে মুখ পরিষ্কার করে থাকেন। কিন্তু আদি অনন্তকাল ধরে ছেলেরা মনে করেন, তাদের রূপচর্চার কোনো প্রয়োজনই নেই। কারণ রূপচর্চা করার বাধ্যবাধকতা একমাত্র মেয়েদেরই আছে। এটা তাদেরই অধিকার—সুন্দর ও উজ্জ্বল রূপ ধরে রাখার।


ছেলেরা ভেবে দেখেছেন কি, এই যে ধুলাবালির মধ্যে ঘুরে বাইরে থেকে আসছেন অথচ মুখ না ধুয়েই থাকছেন। এতে আপনার ত্বকের কোশগুলোতে ধুলাবালির প্রলেপ জমা হচ্ছে। আর এই ধুলাবালির প্রলেপ জমতে জমতে একটা সময় ত্বকে কালো ছোপ পড়ে, আর সেখান থেকেই দেখা দেয় ব্রণের সমস্যা। তাই এ ধরনের সমস্যা থেকে বাঁচতে আজ থেকেই কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ মেনে চলুন–


প্রথমত বাইরে থেকে এসেই আগে মুখ ধুয়ে ফেলুন। আর যদি আপনি রোজ বাইক চালান, তবে বাইক চালানোর সময় অবশ্যই মুখ ঢাকা হেলমেট ব্যবহার করুন। যদি সেটি সম্ভব না হয়, তবে সবসময় পকেটে ওয়েট টিস্যু রাখুন, আর বাইক থেকে নেমেই সেই ওয়েট টিস্যু দিয়ে মুখটা মুছে নেওয়ার চেষ্টা করুন।


দ্বিতীয়ত ফেসওয়াশ ব্যবহারের ক্ষেত্রে ক্রিম ফেসওয়াশের তুলনায় জেল ফেসওয়াশ ব্যবহার করাই ভালো। কারণ ছেলেদের ত্বকে তেলের ভাগ অনেক বেশি থাকে, আর ত্বকের তৈলাক্তভাব দূর করতে জেল ফেসওয়াশ ভীষণ কার্যকরী।


এ ছাড়া ছেলেদের সপ্তাহে অন্তত একদিন স্ক্রাব করা বাধ্যতামূলক। কারণ তাতে ত্বকের মধ্যে জমে থাকা বাড়তি ময়লা দূর করে। আর স্ক্রাব করার পর যে কোনো ধরনের ক্রিম ব্যবহার করা অত্যন্ত জরুরি। রোদে বের হলে সবসময় সানস্ক্রিন লাগনো উচিত। এ নিয়মগুলো মেনে চললে একদিকে যেমন ত্বকের কোনো ক্ষতি হয় না, ঠিক তেমনই ত্বকে সহজেই বার্ধ্যকের ছাপও পড়ে না।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com