অতিথি আপ্যায়নে রাখতে পারেন সেমাইয়ের পুডিং
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৯
অতিথি আপ্যায়নে রাখতে পারেন সেমাইয়ের পুডিং
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

দুধ দিয়ে সেমাই তো আছেই, তা ছাড়াও সেমাই দিয়ে কত ধরনের খাবারই না রান্না করা যায়! সবগুলোই অবশ্য ডেজার্ট। বাড়িতে কোনো আয়োজন থাকলে এবার সেমাই দিয়েই তাতে আনুন ভিন্ন স্বাদ। আপনাদের জন্য সে ধরনের একটি ডেজার্টের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।


উপকরণ:তরল দুধ ১ লিটার, গুঁড়া দুধ ৪ টেবিল চামচ, চিনি ১ কাপ, ভ্যানিলা এসেন্স আধা চা-চামচ, লাচ্ছা সেমাই ১ প্যাকেট, ডিম ২ টি, চায়না গ্রাস আধা কাপ, পানি ২ কাপ, হলুদ রং সামান্য, সাজানোর জন্য সবুজ চেরি।


প্রণালি:তরল দুধ চুলায় দিয়ে ফুটিয়ে নিন। এবার গুঁড়া দুধ, চিনি, ভ্যানিলা এসেন্স একসঙ্গে ১০ মিনিট রান্না করে ঘন করুন। পরে পানিতে চায়না গ্রাস গরম করে ফোটানো দুধের সঙ্গে মিলিয়ে নিন। এবার ডিম ও লাচ্ছা সেমাই দিয়ে আরেকটু সময় রান্না করুন। সামান্য হলুদ রং দিয়ে নেড়ে নামিয়ে নিন। এবার মোল্ডে ঢালুন। তারপর ঠান্ডা করে সার্ভিং প্লেটে পরিবেশন করুন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com