যাত্রাবাড়ীতে হত্যাচেষ্টা মামলায় রাজশাহীর এমপি আজাদ গ্রেফতার
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৯:৩২
যাত্রাবাড়ীতে হত্যাচেষ্টা মামলায় রাজশাহীর এমপি আজাদ গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মো. আলেক খান হত্যাচেষ্টা মামলায় রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।


সোমবার (১২ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।


রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার দক্ষিণ-পূর্ব পাশের মোড় এলাকায় শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানো হয়। আসামিদের নির্দেশ ও পরিকল্পনায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাদী মো. আলেক খানসহ অন্যদের গুরুতর জখম করা হয়। এ সময় গুলি করে তাদের হত্যার চেষ্টা করা হয়।


পরে অন্যদের সহযোগিতায় আলেক খানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সুস্থ হওয়ার পর তিনি এ ঘটনায় আদালতে মামলা করেন।


২০২৪ সালের ২ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে র‍্যাবের হাতে গ্রেফতার হন সাবেক এমপি আবুল কালাম আজাদ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com