
রাজবাড়ীতে ধর্ষণ মামলায় মো. ফারুক হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুকে বাবার স্বীকৃতি ও ওয়ারিশের পূর্ণ অধিকার দেওয়ার রায় দেওয়া হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তহিদুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ফারুক পাংশা উপজেলার বাবুপাড়া এলাকার বাসিন্দা।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে বিভিন্ন স্থানে রেখে নির্যাতন চালান ফারুক। পরে নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি পালিয়ে যান। এ ঘটনায় ২০১৮ সালের ৯ নভেম্বর ভুক্তভোগী মামলা দায়ের করেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা জানান, রায়ে সন্তোষ প্রকাশ করেছে প্রসিকিউশন। আদালত জানিয়েছেন, ২১ বছর বয়স পর্যন্ত ওই শিশুর ভরণপোষণ সরকার বহন করবে এবং সে আসামির বৈধ সন্তান হিসেবে সমস্ত সম্পত্তি ও ওয়ারিশের অধিকার পাবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]