
চট্টগ্রামে দু’টি সংসদীয় আসনের ফলাফল ও শপথ স্থগিতের বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার (১৪ মে) দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ওইদিন চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী ও চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের শপথ ও ফলাফল প্রকাশের অনুমতি চেয়ে করা আবেদনের বিষয়ে আদেশ দেবেন আপিল বিভাগ।
বুধবার (১৩ মে) আসন দু’টির নির্বাচনি ফলাফল প্রকাশ ও শপথ স্থগিতের বিরুদ্ধে আংশিক শুনানি শেষ হয়। পরে আদেশের জন্য বৃহস্পতিবারের দিন ধার্য করেন আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরদিন ১৩ ফেব্রুয়ারি নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে গত ১৭ ফেব্রুয়ারি নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। তবে আদালতের আদেশে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা করা হয়নি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]