আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩ প্রসিকিউটর নিয়োগ
প্রকাশ : ১২ মে ২০২৬, ১৮:৩৪
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩ প্রসিকিউটর নিয়োগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় তিনজন প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে।


মঙ্গলবার (১২ মে) এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।


নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য তিনজন আইনজীবীকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর পদে নিয়োগ করা হলো।


নিয়োগপ্রাপ্তরা হলেন- মো. মাগফুর রহমান শেখ, ড. মোহাম্মদ অলি মিয়া ও ব্যারিস্টার রাফিউল ইসলাম।


এর আগে, গত ৯ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী মার্জিনা রায়হান মদিনা ও জহিরুল আমিনকে প্রসিকিউটর পদে নিয়োগ দেয় সরকার। বর্তমানে প্রসিকিউশন টিমে ১৯ জন সদস্য রয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com