ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৪:২৮
ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জমি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহ ত্রিশাল উপজেলার এক যুবককে হত্যা দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।


বুধবার (৮ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের বিশেষ জেলা ও দায়রা জজ ফারহানা ফেরদৌস আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।


দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার মোক্ষপুরের সেনের চকপাড়া গ্রামের প্রয়াত শুক্কুর আলীর ছেলে আব্দুর রশিদ (৪১) ও জসিম উদ্দিন (৫০), জসিম উদ্দিনের স্ত্রী হুরেনা খাতুন ও ছেলে রিয়াদ (২৫) এবং আব্দুর রশিদের মেয়ে জোনাকি আক্তার (৩৮)।


আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০২৩ সালের ১৯ জুন দুপুরে ওই এলাকার প্রবাসী কামরুজ্জামানের ছেলে মো. আল আমিনকে (২৬) কুপিয়ে হত্যা করা হয়।


পরে এ ঘটনায় আল আমিনের চাচা হাফিজুল ইসলাম বাদী হয়ে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা করেন। পরে পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।


১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও ছয় মাসের সশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান বাদী পক্ষের আইনজীবী।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com