বিএনপি কর্মী হত্যা মামলা
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের ৩ দিনের রিমান্ডে
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১৬:২৫
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের ৩ দিনের রিমান্ডে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পল্টন থানা বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেফতার ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ও বরখাস্তকৃত সেনা কর্মকর্তা আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


রবিবার (৫ এপ্রিল) আদালত এ আদেশ দেন।


এর আগে ২৯ মার্চ বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে (৬১) রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।


আফজাল নাছেরের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়। ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে যোগ দেন তিনি। ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত তিনি ডিজিএফআইতে দায়িত্ব পালন করেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com