সহকারী দুই অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৯:৪২
সহকারী দুই অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

উচ্চ আদালতে কর্মরত দুইজন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন।


বৃহস্পতিবার (২ এপ্রিল) তারা রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। এ তথ্য নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানিয়েছেন।


পদত্যাগকারীরা হলেন- আহমদ মুসাননা চৌধুরী ও মুহা. মুজাহিদুল ইসলাম শাহিন।


গত ২৫ মার্চ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ৩১ মার্চ মঙ্গলবার থেকে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের কর্মদক্ষতা মূল্যায়ন শুরু হয়। প্রথম দিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং বুধবার ও বৃহস্পতিবার সহকারী অ্যাটর্নি জেনারেলদের মূল্যায়ন হয়। এর মধ্যেই দুইজন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করলেন।


মুজাহিদুল ইসলাম শাহিন জানিয়েছেন, পেশায় পরিপূর্ণভাবে মনোনিবেশ করতে তিনি পদত্যাগ করেছেন। আর আহমদ মুসাননা চৌধুরী বলেন, বুধবার তার মূল্যায়ন ছিল। তিনি সেখানে অংশগ্রহণ করেননি। নিজের আইন পেশায় পরিপূর্ণভাবে মনোনিবেশ করতে তিনি পদত্যাগ করেছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com