
অতীতে যত ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, তা যাচাই-বাছাই করে ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগের মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে।
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগের মামলায় মঙ্গলবার (৩১ মার্চ) পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মন্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
তিনি আরও জানান, ওয়ান ইলেভেনের সময়ের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যাদের নাম আসবে তাদেরকেই বিচারের আওতায় আনা হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]