সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন: ২ সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৩:৫১
সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন: ২ সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা, নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে দুই সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার।


শনিবার (১৪ নভেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজন হলেন ফাদেল বিন হাসান বিন আবদুল্লাহ আল-সাফওয়ানি ও জাওয়াদ বিন আবদুল্লাহ বিন আলী কুরাইরিস। তারা দুজনই সৌদি নাগরিক।


বিবৃতিতে বলা হয়, ওই দুই ব্যক্তি একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগ দিয়েছিলেন। এ ছাড়া আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর সদস্য ও তাদের যানবাহনে হামলা, অস্ত্র ও তাজা গুলি মজুত এবং সৌদি আরবের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় অর্থায়নের মতো অপরাধে জড়িত ছিলেন তারা।


এসব অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের গ্রেফতার করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। পরে মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হলে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেন।


আপিল বিভাগ ও সুপ্রিম কোর্টে রায় বহাল থাকার পর তা চূড়ান্ত হয়। পরে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।


বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের জীবন ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ইসলামি শরিয়াহ আইন কার্যকর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।


এ ধরনের অপরাধে জড়িত অন্যদেরও ইসলামি শরিয়াহ অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com