
জাতীয় ঐক্য সরকার গঠনের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আহ্বানকে ভাঁওতাবাজি বলে উড়িয়ে দিয়েছেন বিরোধী দলীয় নেতা গাদি আইজেনকোট।
এক্স-এ দেওয়া এক বিবৃতিতে আইজেনকোট বলেন, এটি তাদের নতুন আরেকটি ভাঁওতাবাজি: আগে থেকে বৈঠক নির্ধারিত থাকার পর নেতানিয়াহু আলোচনার ডাক দেন, ঐক্য চান বলে দাবি করেন, অথচ নেসেটে রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি মর্যাদা ক্ষুণ্ন করেন।
তিনি আরও বলেন, এ ধরনের চালাকি আমার ওপর খাটবে না।
রবিবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
এর আগে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছিলেন, গত বৃহস্পতিবার আইজেনকোটের সঙ্গে তার বৈঠকটি ‘জাতীয় ঐক্য সরকার গঠন যে অত্যন্ত জরুরি, সেই বিশ্বাসকে কেবল আরও সুদৃঢ় করেছে।’
ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী দাবি করেন, এ ধরনের সরকার ‘ইরানি হুমকি চিরতরে মূলোৎপাটন’ করতে পারে।
তিনি আরও দাবি করেন, তেহরান ‘আমাদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]