হরমুজ প্রণালিতে ৩ তেল ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ২১:০৯
হরমুজ প্রণালিতে ৩ তেল ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে তিনটি তেল ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


রবিবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে এই অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি)।


আইআরজিসির বলছে, স্থানীয় সময় রবিবার ভোরের দিকে অনুমোদনহীন তিনটি ট্যাঙ্কার হরমুজ প্রণালির অবৈধ চ্যানেল দিয়ে যাওয়ার সময় সেগুলোতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। তবে ওই ট্যাঙ্কারগুলোর নাম বা সেগুলো কোন দেশের; সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি আইআরজিসি।


এদিকে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও বলেছে, এক দিন আগে প্রণালিতে ওমানের খাসাব উপকূলের কাছে একটি ট্যাঙ্কারে আগুন ধরে গেছে।


এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, সামরিক কর্তৃপক্ষ আগুন ধরে যাওয়া ট্যাঙ্কার এবং এর কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।


এ ছাড়া শনিবার অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে আরেকটি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও জানিয়েছে ইউকেএমটিও।


চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে নৌ চলাচল কঠোরভাবে সীমিত করেছে তেহরান। ইরানি কর্তৃপক্ষ বলেছে, কেবল ইসলামী প্রজাতন্ত্রের অনুমোদিত পথ ব্যবহার করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল করতে পারবে।


এর জবাবে ইরানি বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ আরোপ এবং বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা এই প্রণালি দিয়ে ট্যাঙ্কার চলাচলে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com