এবার খিলক্ষেত থানা ও রেডিসন হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০০:৫০
এবার খিলক্ষেত থানা ও রেডিসন হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সন্ধ্যার পর থেকে রাজধানীতে বিভিন্ন স্থানে একের পর এক ককটেল হামলার ঘটেই চলছে। ভাটারায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে একটি স্কুলের বাস। এর পর ঢাবি, মালিবাগ সিআইডি প্রধান কার্যালয় সহ বিভিন্ন স্থানে একের পর এক ককটেল হামলার খরব আসছেই। সব শেষ রাজধানীর খিলক্ষেত থানার সামনে দুটি ও রেডিসন হোটেলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


রবিবার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে থানার ফটকের সামনে বিকট শব্দে ককটেল দুটির বিস্ফোরণ ঘটে।


থানার ডিউটি অফিসার এসআই সোহেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি শব্দ আমরা শুনেছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখছেন।


এদিকে এর কিছুক্ষণ আগে হোটেল রেডিসনের সামনেও একটি ককটেল বিস্ফোরণ ঘটে।


প্রসঙ্গত, রবিবার সন্ধ্যা থেকে রাজধানী জুড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। পল্লবী থানা, সিআইডি সদরদফতর, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর-১ এও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া ভাটারায় স্কুল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com