জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আসবে ৪ মে
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৪
জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আসবে ৪ মে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার মরদেহ ইতোমধ্যে ফিউনারেল হোমে হস্তান্তর করা হয়েছে এবং দেশে পাঠানোর সব প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী সোমবার (৪ মে) তার মরদেহ ঢাকায় পৌঁছাবে।


ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফ্লোরিডার টম্পা বে এরিয়ার ইসলামিক সোসাইটিতে জামিল লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ ঢাকায় পাঠানো হবে। দূতাবাসের তথ্য অনুযায়ী, মরদেহটি যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো থেকে শনিবার (২ মে) রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ০২২০ নম্বর ফ্লাইটে রওনা হবে।


যাত্রাপথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি ট্রানজিট নির্ধারিত রয়েছে। এরপর এমিরেটস এয়ারলাইন্সের ০৫৮২ নম্বর ফ্লাইটে করে মরদেহটি আগামী সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এরপর মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা এস বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। আট দিন পর গত শুক্রবার হিলসবরো কাউন্টি শেরিফ অফিস হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে। তবে নিখোঁজ থাকা অন্য শিক্ষার্থী বৃষ্টির মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।
তাদের নিখোঁজ হওয়ার পর থেকে যে রহস্যের দানা বেঁধেছিল, লিমনের মরদেহ উদ্ধার এবং তার রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেফতারের পর সেই ঘটনার নেপথ্যের লোমহর্ষক তথ্যগুলো সামনে আসছে। আদালতের নথিপত্র এবং পুলিশের ভাষ্য অনুযায়ী, এই হত্যাকাণ্ড ছিল অত্যন্ত নৃশংস এবং পরিকল্পিত।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com