
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে ৬০ জনের বেশি মার্কিন প্রবীণ সৈনিক (ভেটেরান) ও তাদের পরিবারের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সোমবার ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে আয়োজিত এই বিক্ষোভে অন্তত ৬২ জনকে গ্রেফতার করে পুলিশ। বিভিন্ন ভেটেরান সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা ভবনটির রোটান্ডার কেন্দ্রে জড়ো হয়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানিদের স্মরণে লাল টিউলিপ হাতে অবস্থান নেন। তারা “ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করো” লেখা ব্যানার প্রদর্শন করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারীরা এখন পর্যন্ত সংঘাতে নিহত ১৩ জন মার্কিন সেনাসদস্যের স্মরণে প্রতীকী পতাকা ভাঁজ কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে তারা যুদ্ধবিরোধী নানা স্লোগান দেন।
একপর্যায়ে ক্যাপিটল পুলিশ বিক্ষোভকারীদের হাত প্লাস্টিক জিপ-টাই দিয়ে বেঁধে সেখান থেকে সরিয়ে নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]