সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: অর্থমন্ত্রী
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৫:২৪
সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: অর্থমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


মঙ্গলবার (৭ জুলাই) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


সরকারি ও বেসরকারি চিকিৎসার মধ্যে একটা প্রতিযোগিতা রয়েছে মন্তব্য করে তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থায় বেসরকারি খাতের সেবার মান বেশ ভালো। সরকারি চিকিৎসা ব্যবস্থা কিছুটা পিছিয়ে আছে। তবে সরকার তা সমাধান করার চেষ্টা করছে।


তিনি আরও বলেন, বাজেটে স্বাস্থ্য খাতে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যন্ত্রপাতি থেকে শুরু করে স্বাস্থ্য উদ্যোক্তাদেরও গুরুত্ব দেয়া হয়েছে।


জনগণের ভোটে নির্বাচিত সরকার স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com