হাম ও ডেঙ্গু মোকাবিলায় কোনো কিছুরই সংকট নেই: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৭:৩৫
হাম ও ডেঙ্গু মোকাবিলায় কোনো কিছুরই সংকট নেই: স্বাস্থ্যমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে। ভ্যাকসিনসহ মানবসম্পদে কোনো কিছুরই সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের স্বাস্থ্য সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নির্ধারিত বাজেট থাকলেও গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে যথাযথভাবে ব্যয় করেনি কোনো সরকার। ফলে কৃত্রিম কিছু সংকট তৈরি হয়েছে। তবে হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে। ভ্যাকসিনসহ মানবসম্পদে কোনো কিছুরই সংকট নেই।’


যক্ষ্মাসহ সংক্রামক রোগের বিস্তার রোধে বাংলাদেশকে ৬ লাখ মার্কিন ডলারের জিন এক্সপার্ট কার্ট্রিজ এবং শিশুদের জন্য ১১ হাজার কোর্সের টিবি ওষুধ সহায়তা স্বাস্থ্যমন্ত্রীর কাছে তুলে দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।


এ সময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকারের পাশে থেকে স্বাস্থ্যখাতের সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধার এবং সুশাসন জোরদারে কাজ করছে সরকার। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত ডিজিটাল এক্স-রে, নতুন প্রজন্মের জিন সিকোয়েন্সিং এবং শিশু-বান্ধব ডায়াগনস্টিক প্রবর্তনের মাধ্যমে যক্ষ্মা শনাক্তকরণ আরও দ্রুত ও কার্যকর করার লক্ষ্য রয়েছে।


স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি সুস্থ, সহনশীল ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com