সকালের ৪ অভ্যাস নিয়ন্ত্রণ করবে ব্লাড সুগার ওঠানামা
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১০:৫২
সকালের ৪ অভ্যাস নিয়ন্ত্রণ করবে ব্লাড সুগার ওঠানামা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সকালটা কেমন যাচ্ছে এটাই অনেক সময় ঠিক করে দেয় আপনার সারাদিনের এনার্জি, মনোযোগ আর শরীরের অবস্থা। বিশেষ করে যাদের ব্লাড সুগার ওঠানামা করে, তাদের জন্য দিনের প্রথম এক ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদ লাভনীত বাত্রা মনে করেন, কিছু সহজ কিন্তু নিয়মিত অভ্যাস গড়ে তুললে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা অনেকটাই সহজ হয়ে যায়। তার মতে, সকালের রুটিনই ঠিক করে দেয় শরীরের হরমোন, ইনসুলিন রেসপন্স এবং সারাদিনের শক্তি। তাহলে জেনে নেয়া যাক কোন ৪ অভ্যাস বদলে দিতে পারে আপনার সকাল, আর সঙ্গে সুগার লেভেলও।


১. শরীরের বায়োলজিক্যাল ক্লক ঠিক রাখুন


আমাদের শরীরে একটি প্রাকৃতিক ঘড়ি আছে যাকে বলা হয় সার্কাডিয়ান রিদম। এটি ঠিক থাকলে হরমোনের ভারসাম্যও ভালো থাকে। যা করবেন:


এতে কর্টিসল, ইনসুলিনসহ গুরুত্বপূর্ণ হরমোন ঠিকমতো কাজ করে। ফলে ব্লাড সুগার থাকে স্থিতিশীল।


২. দিনের শুরু হোক স্বাস্থ্যকর পানীয় দিয়ে


খালি পেটে কী খাচ্ছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দুটি কার্যকর পানীয়:


ভেজানো মেথি পানি
দারুচিনি পানি


উপকারিতা:
রক্তে শর্করা শোষণ ধীরে করে
ইনসুলিনের কাজকে আরও কার্যকর করে
শরীরকে ব্রেকফাস্টের জন্য প্রস্তুত করে


৩. নাস্তার আগে একটু নড়াচড়া করুন


ঘুম থেকে উঠে সরাসরি বসে পড়বেন না শরীরকে একটু অ্যাক্টিভ করুন। চাইলে হালকা স্কোয়াট বা দ্রুত হাঁটতে পারেন। এতে মাংসপেশি রক্ত থেকে গ্লুকোজ ব্যবহার করে নেয়, ফলে খাবারের পর হঠাৎ সুগার বাড়ার ঝুঁকি কমে।


৪. সঠিক নাশতা


শুধু পরোটা, পাউরুটি বা কর্নফ্লেক্স দিয়ে সকাল শুরু করলে চলবে না। সকালের নাশটায় রাখুন প্রোটিন (ডিম/পনির/ডাল/দই), ফাইবার (সবজি/বীজ) এবং হেলদি ফ্যাট (বাদাম/ঘি/বীজ)। এতে করে অনেকক্ষণ পেট ভরা থাকে আর মাঝেমধ্যে ক্ষুধা কম লাগে। হঠাৎ সুগার বাড়ে না। সেইসঙ্গে সারাদিন শক্তি পাওয়া যায়।


ব্লাড সুগার নিয়ন্ত্রণ মানেই শুধু ওষুধ নয় জীবনযাপনের ছোট ছোট অভ্যাসই এখানে বড় ভূমিকা রাখে। দিনের শুরুটা যদি সচেতনভাবে করা যায়, তাহলে শুধু সুগার নয়, পুরো শরীরই ভালো থাকবে। তাই কাল সকাল থেকেই চেষ্টা করুন এই ৪ অভ্যাসকে নিজের রুটিনে আনতে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com